দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন পোশাক পেয়েছেন নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার ১২ জন হাফেজ।
রবিবার সকালে সরকারি তোলারাম কলেজের শিক্ষক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার সহধর্মিণী জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহসম্পাদক কামালউদ্দিন মৃধা, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, দৈনিক কালের কণ্ঠ ও নিউজ ২৪-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি নোমান চৌধুরী সুমন, নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল আলম, দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি রবিউল হোসাইন, বারদী প্রতিনিধি জহিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়াত আলম সানী, বর্তমান সাধারণ সম্পাদক রাফেল প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ পাউন্ডের কেক কাটা হয়। এরপর নগরীর জামতলা মাদ্রাসার ১২ জন কোরআনে হাফেজের হাতে নতুন পোশাক তুলে দেন এমপি শামীম ওসমান ও তার সহধর্মিণী সালমা ওসমান লিপি। এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খাঁন রাতুলসহ দেশ রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।