মাদারীপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুরে দৈনিক দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১টায় জেলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে জেলা প্রতিনিধির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মো. আবদুস সালাম, মাদারীপুর জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোল্লা ইফতেখার আহমেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার মো. ফাহিম সিদ্দিকি।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রেসক্লাব, মৈত্রী মিডিয়া সেন্টার ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা।