রাঙামাটিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে স্থানীয় পত্রিকার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়।

দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শংকর হোড় স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।

এতে আরও বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, গ্লোবাল ভিলেজের পরিচালক হেফাজত সবুজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, নির্ঝর সংঘের সভাপতি জনি দাশ, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি মিশু দে, সংবাদকর্মী মিশু মল্লিক ও সুপ্রিয় চাকমা শুভ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশ রূপান্তরের বর্ষপূর্তিতে শুভকামনা জানিয়ে বলেন, দেশ রূপান্তর স্বল্প সময়ের মধ্যে দেশের শীর্ষ একটি দৈনিকে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ নিউজে ইতিমধ্যে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর।