নাটোর শিশু সদনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নাটোরে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় শহরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে এতিম মেয়েদের সঙ্গে কেক কেটে দিবসটি উদ্‌যাপন করা হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার।

দেশ রূপান্তরের নাটোর প্রতিনিধি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাটোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহাদৎ হোসেন খান, বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল।

আরও বক্তব্য রাখেন বালিকা শিশু সদনের কোষাধ্যক্ষ ও সাবেক জেলা প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন, জবাবদিহি পত্রিকা নাটোর প্রতিনিধি লিটন হোসেন লিমন, নাটোর জেলা পত্রিকা এজেন্ট ও সাংবাদিক খ. তানজিবুল আহমেদ প্রমুখ।