মুন্সীগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ্জে রোববার বিকেলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

দেশ রূপান্তরের মুন্সীগঞ্জ প্রতিনিধি মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, কাজী সাব্বির আহমেদ দীপু, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, মাহবুব আলম লিটন, বাছিরউদ্দিন জুয়েল, মাহবুবুর রহমান, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল, স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. রতন, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, সাংবাদিক মঈনউদ্দিন আহমেদ সুমন, জুয়েল রানা, রাজিবুল হাসান জুয়েল, সাজ্জাদ হোসেন, আরাফাত রায়হান সাকিব, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ, ক্যামেরাপারসন রাজিব হোসেন বাবু প্রমুখ।