চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে কেক কাটা হয়।
দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশ রূপান্তর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তীর আমন্ত্রণে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, বীর প্রতীক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি এ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, স্থানীয় দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আউলিয়া নিশি, একুশে টেলিভিশনের আতিয়ার রহমান।
আরও ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের জামান আক্তার, যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদ, ডেইলি অবজারভারের আবুল হাসেম, আমার সংবাদের ইসলাম রকিব, দৈনিক মানবজমিনের মশিউর রহমান, আজকের পত্রিকার মেহেরাভবিন সানভি, আনন্দ টিভির সোহেল সজীব, স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার শামসুজোহা রানা ও তৌহিদ তুহিন, আকাশ খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।