মেক্সিকোর ফুটবলে ৫ মার্চ হয়ে রইল এক কালো দিন। শনিবার দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ দেখতে গিয়ে দাঙ্গায় জড়ান দুদলের সমর্থকরা। এতে অন্তত ১৭ জন মারা গেছেন। ম্যাচের ৬২ মিনিট আটলাসের ছোট একটি গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে দুদলই সংঘর্ষে জড়ায়। যে যা পেয়েছেন তাই নিয়ে সংঘর্ষে জড়ান। অনেকের হাতে ছুরিও দেখা গেছে!