ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

আগামীকাল ৮ মার্চ ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে আয়োজন করেছে ‘ফ্রি উইমেন হেল্থ ডে’। এই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এই ফ্রি হেল্থ ক্যাম্পে আগত বিভিন্ন বয়সের নারীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

রেজিস্ট্রেশন করতে : ১০৬৬৭, ০১৮৪১ ৪৮০ ০০০, ০৯৬০৬ ১১১ ২২২ এই সব নাম্বারে ফোন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি