খুলনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এর মধ্য দিয়ে আগামীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় কুয়েটের অডিটরিয়ামে অনুষ্ঠানে ৪৯ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।