অস্ত্র-গুলিসহ ৫ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গত শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে ঢাকা ও গাজীপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে চাকরিজীবী ও ব্যবসায়ীদের সর্বস্ব কেড়ে নিত।

ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, ডিবি পুলিশ বেশে ঢাকা ও গাজীপুর মহানগর চাকরিজীবী ও ব্যবসায়ীদের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার বিষয়টি গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।