ছুটি কাটাতে থাইল্যান্ডের যে রিসোর্টে অবস্থান করছিলেন শেন ওয়ার্ন, মৃত্যুর আগে তার সেই ভিলায় এসেছিলেন চার নারী। যাদের ম্যাসাজ করার জন্য নাকি বুক করে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও তার বন্ধুরা।
ওয়ার্ন যে ভিলায় ছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন থাই নারী শেন ওয়ার্ন এবং তার বন্ধুদের ম্যাসাজ দিতে এসেছিলেন। কিন্তু ততক্ষণে শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়টি সামনে চলে এসেছিল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, একজন নারীকে শেন ওয়ার্নের কাছে পা ম্যাসাজ করতে যেতে হয়েছিল, কিন্তু নারীটি যখন ঘরের দরজায় ধাক্কা দেয়, তখন কেউ দরজা খোলেনি এবং তার পরেই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।
শেন ওয়ার্ন ৪ মার্চ থাইল্যান্ডের কো সামুইয়ের সামুজান ভিলায় মারা যান। যেখানে তিনি তার বন্ধুদের সাথে ছুটি কাটাতে এসেছিলেন।
থাইল্যান্ড পুলিশের প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন নারী ভিলা থেকে বেরিয়ে যাচ্ছেন। শেন ওয়ার্নের মৃতদেহ পাওয়া যাওয়ার কয়েক মিনিট আগে এই ঘটনা ঘটেছিল।
এই চার নারীর মধ্যে একজন বলেছেন যে, পাঁচটায় তার বুকিং ছিল, যেখানে তাকে ম্যাসাজ, ফুট ম্যাসাজ এবং নখের চিকিৎসার জন্য ডাকা হয়েছিল।
ওই নারীর মতে, শেন ওয়ার্নের ঘরের দরজা না খুললে তিনি তার বসকে মেসেজ করে জানান যে শেন ওয়ার্ন দরজা খুলছেন না। কিছুক্ষণ পর শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়টি সামনে আসে। ম্যাসাজ করা নারীরা চলে যাওয়ার পর বন্ধুরা ঘরটি খুললে শেন ওয়ার্নকে অজ্ঞান অবস্থায় দেখতে পান।
বন্ধুরা শেন ওয়ার্নকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল এবং একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, কিন্তু তার প্রাণ বাঁচানো যায়নি।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রিসোর্টের সিসিটিভি ফুটেজটি দুপুর ২টার দিকের। এই চার মহিলার মধ্যে দুজনও শেন ওয়ার্নের ঘরে গিয়েছিলেন এবং এই নারীরা শেষবারের মতো শেন ওয়ার্নকে জীবিত দেখেছিলেন।
শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়ে থাইল্যান্ড পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওয়ার্নের মৃত্যু হয় বিকেল ৫.১৫ মিনিটে। পুলিশের মতে, ঘরে এমন কিছু পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় ওয়ার্নের মৃত্যু একটি ষড়যন্ত্র।
ওয়ার্নের পোস্টমর্টেম রিপোর্টও ইঙ্গিত করে যে কিংবদন্তি স্পিনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে, থাইল্যান্ড পুলিশের প্রধান সিসিটিভি ফুটেজের পরে বলেছেন যে শেন ওয়ার্ন ওই নারীদের ম্যাসেজ করার জন্য ডেকেছিলেন, তবে তার মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই।
পুলিশ এর আগে একটি বিবৃতিতে বলেছিল যে, শেন ওয়ার্নের ঘর থেকে রক্তের দাগ পাওয়া গেছে, যা সিপিআর দেওয়ার জন্য হয়েছিল।