ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হালিমা খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার সকালে কালীগঞ্জের বাবরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত হালিমা খাতুন বাবরা  গ্রামের আয়ুব আলির স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, সকালে ওই নারী পানি আনতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।