মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২২ তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে রাখতে 'উত্তরা নারী কল্যাণ পরিষদ'র যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিমন্ডলে নানা কর্মসূচি পালন করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আলোচনা সভা, দুস্থ কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট এবং কল্পতরু নৃত্যকলা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লুবনা মরিয়ম।
বিশেষ অতিথি ছিলেন লেখক নিশাত জাহান রানা এবং ডব্লিউএফএ ক্লাবের সভাপতি জনাব কাজী যুবাইদা। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্যদের অংশগ্রহণে সাফল্যের সঙ্গে কর্মসূচি সম্পন্ন হয়।
সাধারণ সম্পাদক নন্দিতা রায় তার শুভেচ্ছা বক্তব্যে সমাগত সকলকে স্বাগত জানান। সভাপতি সুদীপা বড়ুয়া তার সমাপনী বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য ৮ মার্চ 'উত্তরা নারী কল্যাণ পরিষদ'র প্রতিষ্ঠাবার্ষিকী, তাই সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।