নারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন

জিপিএইচ ইস্পাতকে সহযোগিতা দেবে উইমেন চেম্বার

জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্টে ৯ মার্চ চিটাগাং উইমেন চেম্বারের নেতৃবৃন্দের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, নারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে কাজ করবে। তিনি বলেন, পরিবার থেকে বের হয়ে উদ্যোক্তা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। তিনি সংগ্রামী নারীদের নিয়ে উইমেন চেম্বার গড়ার দীর্ঘ ইতিহাস বর্ণনা করেন।

জিপিএইচ ইস্পাতের গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ইস্পাত অধিক নারী কর্মসংস্থান সৃষ্টি করতে চলেছে। আমরা কর্মক্ষেত্রে ডিজিটালাইজেশন করছি এতে মাতৃত্বকালীন ছুটি বাড়বে এবং পিতৃত্বকালীন ছুটির সুযোগও তৈরি করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিপিএইচ ইস্পাতের চিফ পিপল অফিসার শারমিন সুলতান।

এতে উপস্থিত ছিলেন, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (গ্রুপ) আবু বকর সিদ্দীক, নির্বাহী পরিচালক (মার্কেটিং) শোভন মাহবুব রাজ, অ্যাডভাইজার সালেহীন মুশফিক এবং মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমান।

শেষে কেক কেটে জিপিএইচ ইস্পাতের নারী কর্মীদের মধ্যে পুরস্কার প্রদানের পর চিটাগাং উইমেন চেম্বারের নেতৃবৃন্দ জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি