ঢামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. দেবেশ, সম্পাদক হারুন

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ২০২২ কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন) নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

ঢামেক কার্যনিবার্হী কমিটিতে সহসভাপতি হিসেবে ডা. নুরুল ফাত্তাম রুমি, ডা. মো. মহিউদ্দিন মাতু্ব্বর ও ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. ইশতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে ডা প্রদুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা মোহাম্মদ নাজমুল হক মাসুম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ এহসান উদ্দীন খান, বিজ্ঞান সম্পাদক হিসেবে ডা সুদীপ রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ডা অখিল রঞ্জন বিশ্বাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ মোরাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ডা. তাহমিনা হোসেন, আপ্যায়ণ সম্পাদক ডা. রত্মা পাল নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডা. ইফফাত আরা সামসদ, ডা সৈয়দ গোলাম মোগনী মাওলা, ডা মোহাম্মদ খোরশেদ আলম, ডা. এ জেড এম মাহফুজুর রহমান, ডা চৌধুরী মোহা মুশফিকুর রহমান,ডা মাহবুবুর রহমান (কচি), ডা মোহাম্মদ ফজলে এলাহী, ডা সৈয়দ আব্দুল আদিল, ডা সুজিত কুমার সরকার, ডা মো সারোয়ার আলম (বিজয়),  ডা পঙ্কজ কান্তি দে।