তবুও তিন ফরম্যাটে

নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সফরে যেতে গড়মসি করা সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি বুধবার। পরদিনই তাকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে বিসিবি। সাকিব ছাড়াও তিন সংস্করণেই আছেন গতবারের মতো মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। সব মিলিয়ে এবারের চুক্তিতে রাখা হয়েছে ২১ খেলোয়াড়কে। গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন, শামিম হোসেন, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি। টি-টোয়েন্টিতে ৬ মাসের বিরতিতে যাওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন টেস্ট ও ওয়ানডেতে। অন্যদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু এ সংস্করণেই। টেস্ট থেকে অবসর নেওয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আছেন বাকি দুই সংস্করণে। গত জানুয়ারি থেকে কার্যকরী হয়ে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ এই চুক্তির।

চুক্তিবদ্ধ ২১ ক্রিকেটার

৩ ফরম্যাট (৫)

মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট-ওয়ানডে (২)

তামিম ইকবাল, মেহেদী হাসান।

ওয়ানডে-টি২০ (৭)

মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ, শেখ মাহেদী হাসান।

শুধু টেস্ট (৭)

মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হাসান শান্ত, এবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়।