সুপারশপের সামনে থেকে শিশু চুরি

সাভারে খেলা করতে বাইরে যাওয়ার পর জামেলা (৩) নামে এক শিশুকে চুরি করে কোলে তুলে পালিয়ে গেছেন বোরকা পরা এক নারী। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সাভার থানায় একটি মামলা করেছেন শিশুটির মা শিলা বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার দুপুরে সাভারের থানা রোড এলাকার একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যান ওই নারী।

শিশুটির মা শিলা বেগম বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এ সময় একজন বোরকা পরা নারী তাকে চিপস দেখিয়ে কোলে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বিষয়টি জানিয়ে থানায় মামলা করেছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।