মুক্তির ৫ম সপ্তাহেও চলছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। এটি এই জুটির প্রথম চলচ্চিত্র।

এদিকে মুক্তির ৫ম সপ্তাহেও চরছে ছবিটি। এ সপ্তাহে নতুন ২টি নতুন চলচ্চিত্র মুক্তি পেলেও যশোর মনিহারসহ ৪ হলে চলবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। হলগুলো হলো- মনিহার যশোর, চাঁদমহল কাঁচপুর, তাজ গাইবান্ধা, অবকাশ ফুলবাড়ি।

রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ আরও অনেকে।

সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।