ইউক্রেনিয়ান সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশি স্বেচ্ছা সৈনিকে আহ্বান করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিনিম পুতিন। খবর বিবিসির।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই কথা বলেন পুতিন। তিনি জানান, যারা রাশিয়া সমর্থিত সৈন্যদের সঙ্গে স্বেচ্ছা সৈনিক হিসেবে যুদ্ধ করতে চায় তাদের অনুমতি দেওয়া হবে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গে শোইগু জানান, মধ্য প্রাচ্যে ১৬ হাজার স্বেচ্ছা সৈনিক রাশিয়া সমর্থিত সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এই যুদ্ধে সিরিয়ার দক্ষ সৈনিকরাও থাকতে পারে।
মস্কোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাদের মিত্র সিরিয়ার। দেশটির গৃহযুদ্ধে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মূল সমর্থনকারী ছিলেন পুতিন।