প্রবাসী ফোরামের উদ্যোগে বরকল ইউপিতে নবনির্বাচিতদের সংবর্ধনা

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নবাসীর সংগঠন ‘বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম’র উদ্যোগে বরকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম চৌধুরী ও সকল ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বরকল কানাইমাদারী শান্তিরহাট সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা এম এ আজিজুল হক হিরুর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বশির আহমদ।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী।

ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা সভাপতি মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন বরকল ইউনিয়ন আ. লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন রাকেশ।

সংবর্ধিত অতিথি ছিলেন বরকল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম চৌধুরী ও ইউপি সদস্য যথাক্রমে মহিউদ্দিন খান আদর, মুহাম্মদ সাইফুদ্দিন খান, ইমরান খান বাহাদুর, মুহাম্মদ আবু জাফর, মুহাম্মদ সেলিম উদ্দিন, মো. কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, বাবু প্রিয়ব্রত চৌধুরী প্রণয়, বাবু দিলীপ ভট্টাচার্য, সাবিনা ইয়াছমিন, আয়েশা আকতার আজাদী, ঝর্না দাশ।

সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম খোকন ও সাংবাদিক তৌফিক আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা বিষয়ক সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, আইন সহসম্পাদক রায়হান, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ ফরমিন খান, সিনিয়র সদস্য টিপু সোলতান, আবদুল মুবিন, নিজাম উদ্দিন, আবদুল লতিফ সরোয়ার শাহ প্রমুখ।