অবশেষে প্রত্যাহার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সিট বাতিলের বিজ্ঞপ্তিটি।
রবিবার বিকেলে হল প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশটি বাতিল করা হয়।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃক আত্মহত্যার প্রচেষ্টা জনিত কারণে সিট বাতিল হবে বলে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল তাতে অনেক শিক্ষার্থী আহত হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়। প্রকৃতপক্ষে কাউকে আঘাত করার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীদের সচেতনতার জন্য এটি করা হয়েছিল। বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।’
তবে শিক্ষার্থীদের কাছে কোন নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল প্রশাসন। এতে বলা হয় কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হবে।