ঢাকা সফররত ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র বিদেশ বিষয়ক বিভাগের ইনচার্জ ড. বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপি’র মধ্যে সম্পর্কোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।