২৩৮ রানে জিতল ভারত, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়েছে ভারত।

দিবারাত্রির টেস্ট ম্যাচটি সোমবার আড়াই দিনেই জিতে নিয়েছে স্বাগতিকেরা। ৪৪৭ রানের পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা।

যদিও দিমুথ করুনারত্নে লড়াকু সেঞ্চুরি তুলে নেন। ১০৭ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক।

রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ মিলে সাত উইকেট ভাগ করেছেন। অশ্বিন ৪টি এবং বুমরাহ নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল।

ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসে ৯২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেন তিনি। সিরিজসেরা হয়েছেন রিভশ পন্ত।

প্রথম টেস্ট তিন দিনেই ইনিংস ও ২২২ রানে জিতে জিতেছিল ভারত। টেস্টে হোয়াইটওয়াশের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল লঙ্কানরা।