বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী পালন করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে মাসব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
সোমবার জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এরপর ছাত্রলীগের পক্ষ থেকে দবিরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আজাহার ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহবুল আলম বাবলু, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি মাহবুর হোসেন রনি, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলকসহ আরও অনেকে।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ছিলেন ভাষা সৈনিক অ্যাডভোকেট দবিরুল ইসলাম। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ১৯২২ সালের ১৩ মার্চ তৎকালীন ঠাকুরগাঁও মহকুমার ঐতিহ্যবাহী বামুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
এই ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতিই শুধু নন তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদেরও একজন।