নাটোরে ৩৫ কেজি ওজনের বাঘাইড়, বিক্রি ৪৫ হাজারে

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া এলাকা থেকে আব্দুর রহিম নামে এক জেলে বনপাড়া বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

মাছ ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, সোমবার রাতে কুষ্টিয়ায় পদ্মা নদীতে মাছ মারতে যায়। মধ্যরাতে মাছ ধরার জন্য জাল ফেললে কিছুক্ষণ পরে জালে বেশ জোরে টানাটানি শুরু হয়।

জালে কোনো বড় মাছ ধরা পড়েছে বলে বুঝতে পারি। জাল টেনে তুলতেই দেখতে পাই বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

পরে মঙ্গলবার স্থানীয় এক বাজারে মাছটি উঠালেও বিক্রি না হওয়ায় পরে মাছটি নাটোর বনপাড়া বাজারে নিয়ে আসেন। পরে মাছটি কয়েকজন মিলে এক হাজার ৩০০শ টাকা কেজি দরে কেনেন। মাছটি মোট ৪৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

জোয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস উল আলম জানান, বাজারে বড় আকারের মাছটি দেখে কেনার ইচ্ছা জাগে। পরে কয়েকজনের মিলে দামদর করে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনি। পরে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ কয়েকজন মিলে মাছটি কেটে ভাগ করে নেয়।