জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড এবার এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সরদার বাড়ি, দক্ষিণ খানে মাদরাসাতুল রহমান আল অ্যারাবিয়ায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে স্টেপ অ্যাহেড বাংলাদেশের শিশু-কিশোরেরা শতাধিক এতিম ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করে। পরে তারা দৃষ্টি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে।