‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার-সকল শিশুর সমান অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার নানা আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা ও বীর মুক্তিযোদ্ধারা।
অন্যদিকে দোহার উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমীগর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।