বেলকুচি পৌরসভায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

নানা আয়োজনে মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা ও কলেজ মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে পৌরসভা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর ছবি অংকনকারী বাক্‌প্রতিবন্ধী ছাত্রীকে নগদ অর্থ সহায়তা করা হয় এবং দুপুরে পৌর মেয়র পথ শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌর আ. লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান প্রামাণিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নারগিস বেগম ঊষা, সাবেক কাউন্সিলর বদর উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে কামনা করে দোয়া শেষে মুকন্দগাঁতী ও চালা বাসস্ট্যান্ড এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।