নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

দশম অধ্যায় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা

বহুনির্বাচনী

১. লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে?

ক. ১৯৪৫ সালের ২৩ মার্চ খ. ১৯৪২ সালের ২৩ মার্চ

গ. ১৯৪১ সালের ২৩ মার্চ ঘ. ১৯৪০ সালের ২৩ মার্চ

২. লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. এ কে ফজলুল হক

গ. মওলানা ভাসানী

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৩. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৯ সালে               খ. ১৯০৭ সালে

গ. ১৯০৬ সালে               ঘ. ১৯০৫ সালে

৪. জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের কত শতাংশ লোক পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ)?

ক. ৫৬ ভাগ                                খ. ৫৫ ভাগ

গ. ৫৪ ভাগ                                 ঘ. ৫৩ ভাগ

৫. কত সালের শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়?

ক. ১৯৪৯                                   খ. ১৯৪৮

গ. ১৯৪৭                                   ঘ. ১৯৪৬

৬. উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রথম দাবি করেন কে?

ক. ধীরেন্দ্রনাথ দত্ত                        খ. শেখ মুজিবুর রহমান

গ. ফজলুল হক                ঘ. মনি সিং

৭. পাকিস্তানের কতভাগ মানুষের ভাষা ছিল বাংলা?

ক. ৫৬ ভাগ                                খ. ৫৫ ভাগ

গ. ৫৪ ভাগ                                 ঘ. ৫৩ ভাগ

৮. কত তারিখে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রথম দাবি করেন?

ক. ১৯৪৯ সালের ২৩ ফেব্রুয়ারি

খ. ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি

গ. ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি

ঘ. ১৯৪৭ সালের ২৩ ডিসেম্বর

৯. নিচের কোন তারিখটি বাংলা ভাষা দাবি দিবস পালন করা হয়?

ক. ১১ই মার্চ ১৯৪৮                      খ. ২১ শে মার্চ ১৯৪৮

গ. ২২ শে মার্চ ১৯৪৮                   ঘ. ২৪ শে মার্চ ১৯৪৮

১০. কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

ক. ১৯৫৩                                   খ. ১৯৫৪

গ. ১৯৫৫                                   ঘ. ১৯৫৬

১১. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল বিজয়ী হয়?

ক. মুসলিম লীগ                খ. যুক্তফ্রন্ট

গ. নেজামী ইসলাম                       ঘ. আওয়ামী লীগ

১২. যুক্তফ্রন্ট কয় দফা কর্মসূচি ঘোষণা করে?

ক. ২১ দফা                                খ. ২০ দফা

গ. ১৯ দফা                                 ঘ. ১৭ দফা

১৩. কত তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়?

ক. ৭ জুন ১৯৬৭              খ. ১৭ জুন ১৯৬৬

গ. ৭ জুন ১৯৬৬              ঘ. ৭ জুন ১৯৬৫

১৪. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?

ক. সোহরাওয়ার্দী            

খ. ফজলুল হক

গ. ইস্কান্দার মির্জা

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৫. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন

ক. সোহরওয়ার্দী

খ. ফজলুল হক

গ. ইস্কান্দার মির্জা

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৬. বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা করেন?

ক. ২৬ মার্চ প্রথম প্রহরে                 খ. ২৬ মার্চ দুপুরে

গ. ২৬ মার্চ সন্ধ্যায়                        ঘ. ২৫ মার্চ

১৭. ২৫ মার্চকে বলা হয়

ক. স্বাধীনতা দিবস                        খ. মুক্তি দিবস

গ. সফল রাত                  ঘ. কালোরাত

উত্তর

১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ