মুজিববর্ষ সিরিজ হচ্ছে না

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে তা আর হচ্ছে না। গত বছর করোনাভাইরাসের কারণে জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের সূচিতে থাকা এ সিরিজ পিছিয়ে যায়। উদযাপনের সময় এক বছর বাড়িয়েও তা আয়োজন করা সম্ভব হলো না। শেষ পর্যন্ত ২৯ মার্চ জন্মশতবার্ষিকী কনসার্ট করছে বিসিবি।