স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আমানউল্লাহ আমান জানান, স্বাধীনতা দিবসের আয়োজনে ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠান উদ্বোধন করবেন।
পরদিন ২৪ মার্চ সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বিএনপি’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুই আয়োজনেই স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।