বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেছেন, একটি সুস্থ সুশৃঙ্খল সমাজ গঠনে ইমাম সাহেবদের এবং ওলামায়ে কেরামের দায়িত্ব অপরিসীম।
শুক্রবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রায় ৭ হাজার মুসল্লির সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের ইমাম-মুয়াজিনদের ভাতার আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, সকল ইমাম মোয়াজ্জেম ওলামায়ে কেরামের যথাযথ রাষ্ট্রীয় সম্মান পাওয়া প্রয়োজন। ইমামেরা যেন সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলে এবং ইসলাম ধর্মকে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেন।
সংগঠনের নেতা আলহাজ হজরত মাওলানা মো. মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো. কাফীলুদ্দিন সরকার সালেহী, আলহাজ হজরত মাওলানা আবু হানিফ, আলহাজ হজরত মাওলানা আবুল খায়ের, মাওলানা মুফতি কামালউদ্দিন জাহানপুরী, আলহাজ মো. শাহীন খান, মাওলানা মুফতি হারুনুর রশদি, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, এড. মাওলানা মুহা, আবু বক্কর সিদ্দিকী, আল্লামা আজিজুর রহমান প্রমুখ।
সূত্র: বাসস