দিয়াকে হারিয়ে সোনা জিতলেন নাসরিন

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির (স্টেজ-১) মেয়েদের রিকার্ভের এককের ফাইনালের আগেই সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। আর সেই সোনা উঠল নাসরিন আক্তারের হাতে।

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির (স্টেজ-১) নারী এককের ফাইনালে দিয়া সিদ্দিকীকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন নাসরিন। এটি টুর্নামেন্টে তার তৃতীয় সোনা।

এই ইভেন্টে আগেই ফাইনাল নিশ্চিত করেন বাংলাদেশের দুই মেয়ে নাসরিন ও দিয়া। তাতে শেষ হাসি হাসলেন নাসরিন। শনিবার ফাইনালের প্রথম সেট ২৮-২৬ পয়েন্টে জেতেন তিনি। নাসরিন দ্বিতীয় সেট জেতেন ২৮-২৬ পয়েন্টে। তৃতীয় সেট সমতায় থাকে ২৮-২৮ পয়েন্টে। পরের সেটও ২৭-২৭ পয়েন্টে সমতা হয়।

এর আগে দলগত ইভেন্ট দুটি স্বর্ণ জেতেন নাসরিন। রিকার্ভ মিশ্রতে রোমান সানার সঙ্গে জুটি বেধে ভারতকে হারিয়ে সোনা জেতেন তিনি। এর ঘণ্টাখানেকের মধ্যে দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশার সঙ্গে জুটি বেধে ভারতকে হারিয়ে নারী রিকার্ভ দলগত বিভাগেও বাংলাদশেকে স্বর্ণ এনে দেন নাসরিন।

এই টুর্নামেন্টের আর্চাারিতে তিনটি স্বর্ণ জিতল বাংলাদেশ। তিনটিই এলো শনিবার।