নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

ষষ্ঠ অধ্যায় : জাবেদা

বহুনির্বাচনী

১. কোন জাবেদার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়?

ক. প্রারম্ভিক জাবেদা                      খ. স্থানান্তর জাবেদা

গ. সমন্বয় জাবেদা             ঘ. সমাপনী জাবেদা

২. লেনদেনগুলো সর্বপ্রথম জাবেদা বইতে লেখা হয়, কারণ

ক. নির্দিষ্ট সময় শেষে জাবেদা থেকে হিসাবগুলোর জের পাওয়া যায়

খ. সহজভাবে খতিয়ান ও রেওয়ামিল তৈরি করা যায়

গ. জাবেদার বইয়ের মাধ্যমে কারবারের সামগ্রিক ফলাফল, দেনা-পাওনা আয়-ব্যয় জানা যায়

ঘ. নির্ভুলভাবে খতিয়ান বই তৈরি করা যায়

৩. কোন লেনদেনটির ক্ষেত্রে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে?

ক. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য কোনো সম্পত্তি ক্রয় করলে

খ. কারবারের অর্থ দ্বারা জীবনবীমার প্রিমিয়াম প্রদান করা হলে

গ. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ে থেকে অর্থ উত্তোলন করলে

ঘ. কারবার থেকে পণ্য উত্তোলন করা হলে

৪. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান হলো

ক. লেনদেন                                 খ. খতিয়ান বই

গ. জাবেদা বই                 ঘ. হিসাবচক্র

৫. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?

ক. ডেবিট নোট                 খ. ক্রেডিট নোট

গ. ডেবিট ভাউচার             ঘ. ক্রেডিট ভাউচার

৬. সমন্বয় জাবেদা লেখা হয়

ক. নগদান বইতে              খ. প্রকৃত জাবেদায়

গ. জাবেদায়                                ঘ. খতিয়ানে

৭. অফিসে ব্যবহারের জন্য পাঞ্চিং মেশিন কেনা হলে কোন হিসাব ডেবিট হবে?

ক. অফিস সাপ্লাইজ হিসাব   খ. যন্ত্রপাতির হিসাব

গ. মনিহারি হিসাব             ঘ. অফিস সরঞ্জাম হিসাব

৮. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি?

ক. ক্রয় জাবেদা                খ. বিক্রয় জাবেদা

গ. সমন্বয় জাবেদা             ঘ. নগদ প্রাপ্তি জাবেদা

৯. আসবাবপত্র ক্রয় ৫০,০০০ টাকা। এর জন্য বহন খরচ ৫,০০০ টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবেÑ

ক. ৫০,০০০ টাকা            খ. ৪৫,০০০ টাকা

গ. ৫৫,০০০ টাকা             ঘ. ৬০,০০০ টাকা

১০. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়?

ক. খতিয়ান                                 খ. ক্রয়-বিক্রয়

গ. লাভ-লোকসান             ঘ. জাবেদা

১১. পণ্য ক্রয়ের সঙ্গে কোনটি করা হয় না?

ক. ক্রয় পরিবহন               খ. আমদানি শুষ্ক

গ. ব্যাংক চার্জ                  ঘ. বিজ্ঞাপন

১২. কোন হিসাবটি জাবেদাভুক্ত হয় না?

ক. মাল ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো

খ. আসবাবপত্র হিসাব

গ. ক্রয় হিসাব

ঘ. দালানকোঠার হিসাব

১৩. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কর্মচারীদের বেতন প্রদান করা হলে, সঠিক জাবেদা দাখিলা কোনটি?

ক. বেতন হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট

খ. বেতন হিসাব ডেবিট ও মূলধন হিসাব ক্রেডিট

গ. বেতন হিসাব ডেবিট ও উত্তোলন হিসাব ক্রেডিট

ঘ. মূলধন হিসাব ডেবিট ও বেতন হিসাব ক্রেডিট

১৪. ক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়?

ক. ক্রেডিট ভাউচার                       খ. ডেবিট ভাউচার

গ. ডেবিট নোট                 ঘ. ক্রেডিট নোট

১৫. বিক্রয় জাবেদায় লেখা হয়

ক. নগদ বিক্রয়                 খ. ধারে বিক্রয়

গ. নগদ ও ধারে বিক্রয়                  ঘ. সব প্রকার বিক্রয়

১৬. জাবেদা থেকে জানা যায়

র. মোট লেনদেনের সংখ্যা   রর. মোট অর্থের পরিমাণ

ররর. লেনদেন সংঘটিত হওয়ার কারণ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

উত্তর

১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ঘ