পিসিআই ডিএসএস সনদ অর্জন করেছে পেওয়েল

পেওয়েল হিসেবে পরিচিত বাংলাদেশের ফিনটেক স্টার্টআপ ক্লাউডওয়েল লিমিটেড সম্প্রতি পিসিআই ডিএসএস সনদ অর্জন করেছে। কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান-প্রদানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে পিসিআই ডিএসএস সনদ দেওয়া হয়। বাংলাদেশে পেমেন্টস ইন্ডাস্ট্রির স্বল্পসংখ্যক পিসিআই ডিএসএস সার্টিফিকেট অর্জনকারীদের মধ্যে পেওয়েল অন্যতম।

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স প্রাপ্তির প্রস্তুতি হিসেবে পেওয়েল পিসিআই ডিএসএস কমপ্লায়েন্ট প্ল্যাটফর্ম প্রস্তুত করেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রদান সাপেক্ষে ই-ওয়ালেট ব্যবহারকারীরা সুরক্ষিতভাবে পেওয়েল প্ল্যাটফর্মে কার্ড ইনফরমেশন সংরক্ষণ করতে পারবেন।

পেওয়েলের ফাউন্ডার ও সিইও আনিসুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘পিসিআই ডিএসএস সার্টিফিকেশন আমাদের পিএসপি ওয়ালেটের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ওয়ালেট চালু করার আগেই সর্বোচ্চ সিকিউরিটি স্যান্ডার্ড নিশ্চিত করেছি।’ কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ কুদরতুল্লাহ বলেন, ‘এই সার্টিফিকেশন আমাদের ওয়ালেট ব্যবহারকারীদের মধ্যে আস্থা বাড়াবে, যেহেতু আমরা ডেটা সিকিউরিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।’ বিজ্ঞপ্তি