পাঁচ বছর ধরে বাবা, ভাই, দাদা, কাকার ধর্ষণের শিকার কিশোরী!

ভারতের পুণের এক এক কিশোরী পাঁচ বছর ধরে তার বাবা, ভাই, দাদা, দূর সম্পর্কের কাকার ধর্ষণের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ভুক্তভোগী কিশোরীটির স্কুলে সম্প্রতি ‘গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ওই কিশোরী তার সঙ্গে হয়ে যাওয়া ঘটনার কথা প্রকাশ করেন।

কিশোরী জানিয়েছে, ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। সে সময় তারা বিহারে থাকত। কিশোরীর অভিযোগ, ওই বছর থেকে তার উপর শুরু হয় যৌন নির্যাতন।

কিশোরীর অভিযোগ, তার উপর যৌন নির্যাতন শুরু করেন তার বাবাই। এরপর ২০২০ থেকে তার ভাই তাকে ধর্ষণ করতে শুরু করে। ওই বছরই কিশোরীর দাদাও যৌন নির্যাতন শুরু করেন। এমনকি দূর সম্পর্কের এক কাকাও কিশোরীকে তার লালসার শিকার বানান।

প্রতিটি ধর্ষণের ঘটনা আলাদা আলাদাভাবে ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে ওই কিশোরী। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কিশোরীকে ধর্ষণ করেছেন, তাই চারজনের কেউই জানতেন না যে, প্রত্যেকেই ওই কিশোরীকে ধর্ষণ করছেন!

পুলিশ চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।