উড়োজাহাজ ধোঁয়ার সংকেত দিয়েছিল। তার জেরে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের একটি বিমান।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার এ ঘটনা ঘটে। পরে সব যাত্রীকে বিমান থেকে উদ্ধার করা হয়। তাদের জন্য একটি বিকল্প বিমানের বন্দোবস্ত করে সংস্থা।
মাঝ আকাশে কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের কিউআর৫৭৯ বিমানের মালপত্র রাখার জায়গায় ধোঁয়ার সংকেত দিয়েছিল। সে জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এরপর মুখ ঘুরিয়ে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করা করানো। সেখানে উপস্থিত ছিল দমকল কর্মীরা। তারা যাত্রীদের সুরক্ষিতভাবে বিমান থেকে উদ্ধার করেন। সবাই সিঁড়ি দিয়েই ধীরে সুস্থ নেমে আসে।
কাতার এয়ারওয়েজ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা যাত্রীদের কাছে ক্ষমা চেয়েও নেন। ওই ফ্লাইটে ১০০ যাত্রী ছিলেন।