ইউরোপে গ্যাস রপ্তানি অব্যাহত রাখবে গ্যাজপ্রম

ইউরোপে গ্যাস রপ্তানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়ার বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপীয় গ্রাহকদের অনুরোধের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ইউক্রেনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময়ে নিজেদের গ্যাসের চাহিদা বেড়েছে বলেও জানিয়েছে গ্যাজপ্রম।

গ্যাজপ্রমের এই ঘোষণার একদিন আগে সোমবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করলে ইউরোপ ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হবে। এতে করে মহাদেশের জ্বালানি ভারসাম্য সংকটে পড়বে। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব পড়বে না। কূটনীতিকরা বলছেন, রাশিয়া যদি ইউক্রেনে রাসায়নিক হামলা কিংবা রাজধানী কিয়েভে ভয়াবহ বোমাবর্ষণ করে তাহলে রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা জারির পথ উন্মুক্ত হতে পারে।