২০ ওভারে ৩১৮!

নারী টি-টোয়েন্টিতে বাহরাইন গড়ল দলীয় সর্বোচ্চ রানের ইতিহাস। গতকাল জিসিসি উইমেন্স টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ কাপের ম্যাচে সৌদি নারী ক্রিকেট দলের বিপক্ষে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে বাহরাইন। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, পুরুষ ২০ ওভারের ক্রিকেট মিলিয়েও সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল উগান্ডার। ২০১৯ সালে মালির বিপক্ষে ২ উইকেট হারিয়ে উগান্ডা করেছিল ৩১৪ রান। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ আফগানিস্তান ও চেক রিপাবলিকের, ২৭৮। বাহরাইনের হয়ে দীপিকা ৬৬ বলে ৩১ চারে অপরাজিত থাকেন ১৬১ রানে। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ইন্টারনেট