দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ সম্প্রতি একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। ‘নগদ-এ চিঠি’ শিরোনামে এ ক্যাম্পেইনে গ্রাহকরা নগদ নিয়ে তাদের ভালো লাগার গল্প চিঠির মাধ্যমে জানাতে পারবেন। লেখা ‘সেরা চিঠি’ হিসেবে নির্বাচিত হলে পাবেন আকর্ষণীয় পুরস্কার।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, ভিন্নধর্মী এই ক্যাম্পেইনটি চলবে আগামী ২৪ মার্চ ২০২২ পর্যন্ত। যেখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়া গ্রাহকরা অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিযোগীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বা সরাসরি ‘নগদ সেবা’ পয়েন্টে উপস্থিত হয়ে নগদ নিয়ে তাদের ভালোলাগার কথা জানাতে পারবেন। এ বিষয়ে নগদের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ডিজিটাল জীবনধারার প্রভাবে চিঠি লেখার যে ঐতিহ্যটা আমরা প্রায় হারাতে বসেছি, এ ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমরা চিঠি লেখার সেই অভিজ্ঞতার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে পারব।