রাজধানীর উত্তরায় একটি মেসে রুমমেটের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ডালিম (২৭) একজন পোশাকশ্রমিক। এ ঘটনায় অভিযুক্ত মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি আকতারুজ্জামান মো. ইলিয়াস জানিয়েছেন, ডালিম ও মনসুর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি মেসের একই রুমে থাকতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মনসুর ছুরি নিয়ে পেছন দিক থেকে ডালিমের পিঠ ও হাতে আঘাত করেন।
‘গুরুতর অবস্থায় ডালিমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে ডালিমের মৃত্যু হয়।’