আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জন্মকালে মুদিতগ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে আপনার প্রেম, জাগতিক বিষয়ে ও কর্মক্ষেত্রে শুভফল লাভ হবে। অর্থলাভের যোগ আছে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

বৃষ জাতক অধস্তন কর্মচারীর কারণে, গৃহকর্ম সহায়িকার কারণে অথবা চুরির কারণে প্রভূত ক্ষতি হতে পারে। সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।

মিথুন : ২১ মে-২০ জুন

 এ-সপ্তাহে জাতকের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তমপতির চতুর্থস্থানে অবস্থানের ফলে বাসস্থান থেকে দূরের কর্মস্থলে যোগ দেবেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

ভৃগুসংহিতা অনুযায়ী এ-সপ্তাহটা আপনার অচেনা বিপরীত লিঙ্গের সাহায্যে প্রিয় কোনো হারানো বস্তু ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের বস্ত্র ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে জাতকের ব্যবসায়িক অংশীদার ক্ষতি করবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক এ-সপ্তাহে কোনো প্রকার জুয়া যেমন তিন তাস বা কাচ্চু খেলা থেকে বিরত থাকবেন। ক্ষতির যোগ রয়েছে। 

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

মঙ্গলের দ্বাদশ-অবস্থানের ফলে নিকট আত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। এ-সপ্তাহে পারতপক্ষে কোনো প্রকার লেনদেনে না যাওয়াই উত্তম।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

 চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় স্ত্রী-পুরুষ নির্বিশেষে বৃশ্চিকের এ-সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। বিদেশে শিক্ষা বা ব্যবসার যোগ রয়েছে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

যোটক বিচারে নির্ণয় হয় যে জাতকের এ-সপ্তাহে শারীরিক অবস্থা ভালো থাকবে। বিদেশি ও স্বদেশি বেশ কয়েকজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

নক্ষত্রের, প্রভাবে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি ক্রয়ে মতভেদের সৃষ্টি হতে পারে। তবে নিকট আত্মীয়ের জমি ও অর্থপ্রাপ্তি নিশ্চয় আশীর্বাদ সম।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে এ-সপ্তাহটা জাতকের পত্নী বিয়োগের যোগ রয়েছে। প্রয়োজনে পত্নীর চেক বইতে, দলিলে স্বাক্ষর নিয়ে রাখতে পারেন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

মীন রাশির জাতক এ-সপ্তাহে রাহুর মহাদশার ফলে বড় কোনো সাপ্লাইয়ের সুযোগ পাবেন। অনূঢ়াদের জন্য সুখবর প্রজাপতির বর লাভ করবেন।