রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিস্তান এলাকা থেকে ইমন ও জুয়েল নামে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে করে বংশাল থানায় নিয়ে আসার পর এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমকে বংশাল থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘পুলিশ ভ্যান থেকে ছিনতাইকারীদের নামানোর পর তাদের একজন সুইস গিয়ার ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।’
আরও জানান, আহত কনস্টেবল নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই রবি হাসানসহ বাকিদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।