পদ্মাসেতু চালু হলে বরিশালের বাণিজ্যিক গুরুত্ব বাড়‌বে: দোরাইস্বামী

বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাই ক‌মিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ব‌লে‌ছেন, ব‌রিশাল হ‌চ্ছে দক্ষিণাঞ্চলের প্র‌বেশদ্বার। নৌ, স্থল এবং আকাশপ‌থে সারা ‌দে‌শের সা‌থে ভা‌লো যোগাযোগ র‌য়ে‌ছে। পদ্মা‌সেতু চালু হওয়ার প‌রে বরিশালের দূরত্ব কম‌বে, বাণিজ্যিক গুরুত্ব আ‌রও বাড়‌বে।

বৃহস্পতিবার সকা‌লে ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটির (বিআরইউ) বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃ‌তি মিলনায়ত‌নে সাংবা‌দিক, বীর মু‌ক্তি‌যোদ্ধা, লেখক ও সুশীল সমা‌জের নাগ‌রিক‌দের সা‌থে মতবিনিময়কালে তি‌নি এসব কথা ব‌লেন।

বিক্রম কুমার দোরাইস্বামী ব‌লেন, কবি জীবনানন্দ দাশ, শের ই বাংলা এ কে ফজলুল হকসহ গুনীজন‌দের পুণ্যভূমি ব‌রিশাল। ব‌রিশাল ও ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটিতে আস‌তে পে‌রে নি‌জে‌কে সৌভাগ্যবান ম‌নে কর‌ছি এবং আমি খুব আনন্দিত। এবারে খুব অল্প সম‌য়ের জন্য আস‌লেও খুব শিগগিরই আমি সময় নিয়ে ব‌রিশাল এবং ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটিতে আস‌বো।

ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটির সা‌বেক সভাপ‌তি সাংবা‌দিক সুশান্ত ঘো‌ষের সঞ্চালনায় মত‌বি‌নিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সি‌নিয়র সাংবা‌দিক আনিসুর রহমান স্বপন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ভারতীয় হাইক‌মিশ‌নের খুলনা অঞ্চ‌লের ‌সে‌কেন্ড সে‌ক্রেটা‌রি অসীম কুমার শান্ত্রা, বীর মু‌ক্তি‌যোদ্ধা র‌ফিকুল ইসলাম, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল কা‌দের হাওলাদার,  ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটির সহসভাপ‌তি গাজী শাহ রিয়‌াজ, সা‌বেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, যুগ্ম সম্পাদক মুশ‌ফিক সৌরভ, সা‌বেক যুগ্ম সম্পাদক র‌বিউল ইসলাম, কোষাধক্ষ্য ব‌শির আহ‌মেদ, সা‌বেক কোষাধক্ষ্য আরিফ সুমন, দপ্তর সম্পাদক রা‌সেল হো‌সেন, সা‌বেক দপ্তর সম্পাদক অলিউল ইসলাম, আল আমিন জু‌য়েল, সদস্য  রেহমান আনিস, মহ‌সিন সুজন, তন্ময় তপু, এস এ মিনার প্রমুখ।

উল্লেখ্য ব‌রিশালে এবং ব‌রিশাল রি‌পো‌র্টার্স ইউনিটিতে প্রথমবা‌রের ম‌তো বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাই ক‌মিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী আসেন।

অতিথিকে স্বাগত জা‌নি‌য়ে ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটির পক্ষ থে‌কে স্মারক ও শু‌ভেচ্ছা উপহার প্রদান করা হয়।