মাদ্রাসাছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোয়ালের চর ইউনিয়নে একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজেদুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার মাদ্রাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে শরীর ম্যাসাজ করতে ডেকে নিয়ে যান সহকারি শিক্ষক ছামছুল হক সাজু। একপর্যায়ে ওই ছাত্রকে বলৎকারের চেষ্টা করেন মাদ্রাসা শিক্ষক সাজু। বৃহস্পতিবার সকালে শিশুর বড় ভাই মাদ্রাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে ওই শিশু জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। 

ওসি আরো জানান, ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক ছামছুল হক সাজুকে আসামি করে বলৎকার চেষ্টার অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে।