চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনী
১. বাম দিকে অ্যালাইন করতে কি-বোর্ডের ব্যবহার
করতে হয়
ক. Ctrl + L খ. Ctrl + R
গ. Ctrl + E ঘ. Ctrl + J
২. মাঝখানে অ্যালাইন করতে কি বোর্ডের ব্যবহার
করতে হয়
ক. Ctrl + L খ. Ctrl + R
গ. Ctrl + E ঘ. Ctrl + J
৩. ডকুমেন্ট ফরমেট করা হয় কেন?
ক. সুন্দর দেখানোর জন্য
খ. সংরক্ষণ করার জন্য
গ. অনুলিপি তৈরি করার জন্য
ঘ. মেইল করার জন্য
৪. লেখা আন্ডারলাইন করতে কোন কি দুটি ব্যবহৃত হয়?
ক. Ctrl+M খ. Ctrl+E
গ. Ctrl+I ঘ. Ctrl+U
৫. কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে থাকবে তা কীভাবে নির্ধারণ করা যায়?
ক. ফন্ট দ্বারা
খ. আন্ডারলাইন দ্বারা
গ. অ্যালাইনমেন্ট দ্বারা
ঘ. ফরম্যাটিং দ্বারা
৬. জাস্টিফাইড কমান্ড দিলে অ্যালাইনমেন্ট কোন
দিকে হবে?
ক. বাম দিকে খ. ডান দিকে
গ. মাঝখানে ঘ. সবদিকে সমানভাবে
উত্তর
১. ক, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ