নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় রূপায়ণ স্যাটেলাইট টাউনে শুরু হয়েছে পাঁচ দিনের আবাসন মেলা। গতকাল শুক্রবার শুরু হওয়া ‘রূপায়ণ টাউন আবাসন মেলা’ চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান। রূপায়ণ গ্রুপের অ্যাডভাইজার মো. নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইব্রাহীম নিট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা রীমা (সিআইপি), রূপায়ণ টাউনের জেনারেল ম্যানেজার (সেলস) নাসির উদ্দিন, এসআর ফ্যাশন গার্মেন্টস লিমিটেডের এমডি এনামুল হাসান, রূপায়ণ গ্রুপের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মোয়াল্লেম, রূপায়ণ টাউনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসআর অ্যাডমিন সৈয়দ সাইফুর রহমান রাসেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান বলেন, রূপায়ণ টাউনে বসবাসরত নাগরিকদের নিরাপত্তা ও তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের কথা চিন্তা করেই প্রকল্পগুলো করে থাকি।