টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার পাঁচবিক্রমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী নাটোরের নলডাঙ্গা উপজেলা ব্রাহ্মণপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান বলেন, রাতে মোটরসাইকেলযোগে আইয়ুব আলী বাড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে তিনি মহাসড়কের পাঁচবিক্রমহাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, তিনি যাত্রাবাড়ীতে পোস্ট কলা ব্রিজের দায়িত্বে ছিলেন। তিনি প্রায় দুই মাসের ছুটিতে রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আঁখি বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।