সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার খবর পাওয়া গেছে। রবিবার সকালে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রবিবার সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সদর দপ্তর থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।