হারে শেষ জ্যোতিদের বিশ্বকাপ

বড় হারে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অভিযান শেষ হলো। গতকাল চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরে যায় জ্যোতি-সালমারা। ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৪ রান তুলে শিরোপাধারী ইংল্যান্ড। জবাবে ১৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

২৩৫ রান তাড়া করতে নেমে শারমিন আক্তার ও একাদশে ফেরা শামিমা সুলতানা ওপেনিংয়ে ৪২ রানের জুটি গড়েন। ৬৩ বলে ২৩ করে ফেরেন শামিমা, ৫০ বলে ২৩ শারমিন। তিনে নেমে দলের সেরা ব্যাটার ফারজানা হক পিংকী ৩২ বলে ১১ রান করেই বিদায় নেন। অধিনায়ক জ্যোতি আরও একবার ভালো শুরুর পর ব্যর্থ ইনিংস বড় করতে (৩৭ বলে ২২)। লতা ম-ল ৪৫ বলে করেন সর্বোচ্চ ৩০। পরে ৮ রানের মধ্যে পতন হয় শেষ ৪ উইকেটের। পাকিস্তানের বিপক্ষে একটি জয় নিয়েই শেষ হলো বাংলাদেশের প্রথম বিশ্বকাপ।